১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ধর্ষিত হয়েছে ১২ বছর বয়সী শিশু কন্যা

  • Update Time : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে এক বখাটে কর্তৃক ধর্ষিত হয়েছে ১২ বছর বয়সী এক শিশু কন্যা। তোয়াকুল ইউনিয়নের বৈঠাখাল গ্রামের সিরাজ আলীর শিশু কন্যা রিপা (ছদ্ম নাম)।
মামলার এজহারে জানা যায়, বসত ঘরের পিছনে বরই কুড়ছিল এমন সময় পার্শ্ববতি বাড়ির মৃত আঞ্জব আলীর ছেলে তৈয়বুর রহমান রিপাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি মুর্তা বাগানে। ঘটনাটি ঘটে ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায়। মুর্তা বাগানে নিয়ে তৈয়বুর রহমান রিপাকে কয়েক দফা ধর্ষণ করে। রিপার আত্মীয় স্বজন তাকে ঘরে না পেয়ে স্বম্ভব্য নিকট আত্মীয়দের বাড়িতে অনেক খোজাখোঁজি করে কোথাও পাননি। অবশেষে ১৬ মার্চ বিকাল সাড়ে ৪ টায় রিপাকে রক্তাক্ত অবস্থায় খোজে পান। পরে রিপাকে ১৭ মার্চ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ১৯ মার্চ পর্যন্ত রিপা ওসিসিতে ভর্তি ছিলো।
এ ব্যাপারে রিপার মা ছালিকুন বেগম বাদী হয়ে তৈয়বুরকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, তোয়াকুল ইউনিয়নের বৈঠা খাল গ্রামের ১২ বছর বয়সী একটি শিশু কন্যা বখাটে কতৃক ধর্ষণের অভিযোগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগ থেকে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সালুটিকর পুলিশ পাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রজিউল্লা খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে ধর্ষিত হয়েছে ১২ বছর বয়সী শিশু কন্যা

Update Time : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯