১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হেলাল ও নজরুল বিজয়ী
- Update Time : ১০:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ষষ্ঠ ধাপে দুই ইউপিতে ৫ নং পূর্ব আলীর গাও, এবং ১০ নং পশ্চিম আলীর গাও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রভিত্তিক শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক ও ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার নজরুল ইসলাম বিজয় লাভ করেছন।




























