০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে ওয়ারেন্টভুক্ত ৬ অাসামি আটক
- Update Time : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ অাসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বাউরবাগ হাওর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে রফিক মিয়া, মৃত অানছার অালীর ছেলে আক্কাছ, বদর উদ্দিনের ছেলে লুৎফুর, আমির অালীর ছেলে হযরত অালী, অাক্কাছ অালীর ছেলে শহর অালী ও একই উপজেলার খাইরাই গ্রামের মৃত অামান অালীর ছেলে নুরুল ইসলাম।
গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার এস আই জুনেদ আহমেদ ও এস অাই অানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন।
থানার ওসি মো. অাব্দুল জলিল ওয়ারেন্টভুক্ত ৬ অাসামি অাটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরোদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।



















