০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ইয়াবাসহ ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • Update Time : ০৫:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ ৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে কটাই মিয়া (৫০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে থানার এএসআই মো. সুফিয়ান মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে কটাই মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে ২৭ পিছ ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ সব সময় জিরো টলারন্সে অবস্থান করছে। গোয়াইনঘাটকে মাদকমুক্ত করে গড়ে তুলতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে ইয়াবাসহ ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

Update Time : ০৫:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯