১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আ’লীগের ৪ বিদ্রোহী বহিষ্কার

  • Update Time : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভায় এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজারে পৌরসভা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা না মেনে নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- গোলাপগঞ্জের উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিক উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুকুল হক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আ’লীগের ৪ বিদ্রোহী বহিষ্কার

Update Time : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২