০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি
- Update Time : ১০:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই তিনটিসহ ৬৪টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।তিনি বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।





























