গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
- Update Time : ১২:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বৃটেনে অবস্থানরত সিলেটের বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার উলামায়ে কেরামদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়ক ও এশয়াতুল উলুম বারোকুট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুল হক লক্ষীপাশী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
হাফিজ মাওলানা আব্দুস সালামের পরিচালনায় হাফিজ মাওলানা খলিলুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন জামেয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী মাওলানা তাজুল ইসলাম হাসান, আল জামিয়াতুল ইসলামীয়া দাফুল উলুম দাঁড়িপাতনের মুহতামিম মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইমদাদুল হক নোমানী, রাণাপিং মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা আশরাফ আলী, শিক্ষাবিদ মাষ্টার নুরুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা আব্দুস সামাদ, ছাত্রনেতা এম জাবের আহমদ, রুহুল আমীন, সাইফুর রহমান সয়েফ, সালমান আহমদ, ওলিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহিন আহমদ ফামান প্রমূখ।





























