গোলাপগঞ্জে ২৩পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- Update Time : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে ২৩পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১হাজার টাকাসহ রিমুল আহমদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌর এলাকার খাসিখাল পুলের সামন থেকে তাকে গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃত রিমুল আহমদ রনকেলী উত্তর গ্রামের জামিল আহমদের পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং-৩০,তারিখ-২৬/০৮/২০২০ইংরেজী)
দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) পিন্টু সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পৌর এলাকার গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিন সড়কের খাসিকাল ব্রীজের পাশ থেকে রিমুল আহমদকে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১হাজার টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।





























