০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে সিএনজি-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : ০২:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে সিএনজি-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতর আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ফাহিম সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ আতর আলী পৌর এলাকার নুরুপাড়া গ্রামের মৃত লকই আলীর পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিহত বৃদ্ধ আতর আলী গোলাপগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে নিজ গ্রামের রাস্তা থেকে গাড়িতে উঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। রাস্তার মাঝামাঝি আসা মাত্র এক দিক থেকে আসা মোটরসাইকেল (সিলেট-মেট্টো-ল- ১১-৩৩৭১) প্রথমে ধাক্কা দেয়। এরপর অপর দিক থেকে আসা নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশাও ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা বৃদ্ধকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে সিএনজি-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

Update Time : ০২:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১