গোলাপগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- Update Time : ০৪:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭। বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী।




























