১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তুহিন বিজয়ী
- Update Time : ০৪:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুল আলিম তুহিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে ৩ হাজার ২২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল (আনারস) পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।
নৌকার প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছে ২হাজার ৮শ’৬৮ ভোট ও ধানের শীষের প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ১হাজার ৪শ’২২ ভোট।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯ শ’ ১১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শ’ ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শ’ ৬৭ জন ।





























