০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবা সহ ৩জন গ্রেফতার

  • Update Time : ০৪:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ৫২পিস ইয়াবা সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউপির লক্ষনাবন্দ উত্তরগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উত্তর লক্ষনাবন্দ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন(৩৮), মৃত আব্দুল মন্নানের ছেলে জুবায়ের আহমদ (২৫) ও নিজ ফুলসাইন্দ গ্রামের মুকিত আলীর ছেলে জালাল উদ্দিন মুনিম (২৮)।

পুলিশ জানায়, লক্ষনাবন্দ উত্তরগাঁও গ্রামে আলতাফ হোসেনের মুদি দোকানে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৬) দায়ের করা হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবা সহ ৩জন গ্রেফতার

Update Time : ০৪:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০