গোলাপগঞ্জে মেয়র পদে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
- Update Time : ০১:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আজিজ খান :: গোলাপগঞ্জের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রাজু আহমদ চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন অফিস। সোমবার (১০ সেপ্টেম্বর) মনোননয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, রাজু আহমদ চৌধুরী নিজেকে মাধ্যমিক পরীক্ষায় পাস দাবি করলেও মনোনয়নপত্রের সাথে এ বিষয়ক কোনো সনদ জমা দিতে পারেননি। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের কোনো কাগজও জমা দেন নি তিনি। এ কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে মেয়র পদে লড়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী গতকাল নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থী নিয়ে জটিলতায় ভোগা বিএনপি গত রোববার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। এর আগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেও একদিন পর তিনি তা ফিরিয়ে দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন। এছাড়া গত নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়া পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন এবার প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
























