০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
- Update Time : ০৩:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে তরুণীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণের’ অভিযোগে মো. জবাউল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক পৌর এলাকার স্বরসতি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভিকটিম বাদী হয়ে জবাউলকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জবাউল ইসলাম তরুণীর তালতো ভাই হওয়ার সুবাদে তাঁর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জবাউল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা জানি হয়ে গেলে জবাউলের পরিবার তার সাথে বিয়ে দিবে এমন আশ্বাস দিয়ে মান সম্মানের কথা বলে তরুণীর গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করে। এর পরবর্তীতেও বিয়ের আশ্বাসে একাধিকবার তরুণীকে জবাউল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।





























