১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে প্রেমিকের হাত ধরে কিশোরী ঘর ছাড়া: অতঃপর
- Update Time : ০৬:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকের হাত ধরে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঘর ছাড়ার পর সেই কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার (২০ ডিসেম্বর) র্যাব ওই কিশোরীকে গোলাপগঞ্জ বাজার থেকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের এক কিশোরী (১৫) গত ১৭ ডিসেম্বর প্রেমিকের হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়ে। পরে কিশোরীর বাবা গোলাপগঞ্জ একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নং-৮৪৬। সেই জিডির পরিপেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল রোববার (২০ ডিসেম্বর) ওই কিশোরীকে গোলাপগঞ্জ বাজার থেকে উদ্ধার করে র্যাব-৯। পরে তাকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জিডির (সাধারণ ডায়েরি) বিষয়টি নিশ্চিত করেন।





























