গোলাপগঞ্জে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর ইসলাম রাবেল
- Update Time : ০৩:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: শেষ পর্যন্ত নতুনেই আস্থা রাখলো সিলেটের গোলাপগঞ্জ পৌরবাসী। আর জনগণের সে আস্থায় প্রথমবারের মতো পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুর ইসলাম রাবেল।
বেসরকারিভাবে প্রাপ্ত ভোটের হিসেবে রাবেল পেয়েছেন ৪০১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩৯২০ ভোট। ফলে গোলাপগঞ্জ পৌরসভায় আবারো পরাজয়ের স্বাদ নিলো আওয়ামী লীগ। সেই সাথে টানা দুইবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পরাজয়ের স্বাদ নিলেন সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এর আগে সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পাপলুকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন সিরাজুল জব্বার চৌধুরী।
এদিকে নির্বাচনের ৯টি কেন্দ্রের মধ্যে ১নং এমসি একাডেমী কেন্দ্রে রাবেল পেয়েছেন ২৩৭ ভোট, ২নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১ ভোট, ৩নং ঘোষগাও মাদ্রাসা কেন্দ্রে ৩৮ ভোট, ৪নং হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৩শত ৬৫ ভোট, ৫নং দাড়ি পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ১শত ৮১ ভোট, ৬নং ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ শত ৯০ ভোট, ৭নং রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৫ ভোট, ৮ নং কোয়ালিটি স্কুল কেন্দ্রে ৫ শত ২২ ভোট ও ৯ নং সৈয়দ তানবীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ শত ৩০ ভোট পান।






















