০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে পার্কে ঘুরতে গিয়ে `গলায় ওড়না পেচিয়ে’ নিহত বৃটিশ তরুণী

  • Update Time : ০৬:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মোনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক বৃটিশ বাংলাদেশী তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ আক্টোবর) সন্ধ্যায় উপজেলার ড্রীমল্যান্ড পার্কে ‘ডেঞ্জার হোন্ডার রাইড” চড়তে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত তরুণীর বাড়ি বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী।

জানা যায়, তরুণীর পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজারের রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।

স্বামীর সাথে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে পার্কে ঘুরতে গিয়ে `গলায় ওড়না পেচিয়ে’ নিহত বৃটিশ তরুণী

Update Time : ০৬:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০