০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে নারী নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

  • Update Time : ০১:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নিমাদল পিরেরচক গ্রামে এঘটনা ঘটে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পিরের চক গ্রামের বাসিন্দা ও মংলবাজার থানার দাউদপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহত নিমাদল গ্রামে মৃত আখমল আলীর স্ত্রী আয়নু বেগম (৫৫) ও তার পুত্রবধূ তামহমিনা বেগমকে (১৯) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গোলাপগঞ্জ মডেল থানা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহতাবুর রহমান জেবুল জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই থানা প্রশাসন সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে পরিস্থিতি ভয়ানক হওয়ার আশঙ্কা ছিল। উভয় পক্ষ সমোঝতা প্রস্তাবে রাজি হয়েছে। শিগগিরই শালিস বৈঠকে বসে বিষয়টির সন্তুষজনক সমাধান করা হবে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে নারী নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

Update Time : ০১:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১