০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার- ২
- Update Time : ০৪:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও লেচুবাগান এলাকার আমরোজ আলীর ছেলে আফজল আহমদ (৩০)। বুধবার বিকালে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে এসআই সুরঞ্জিত কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























