গোলাপগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন
- Update Time : ০৫:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার গোলাপগঞ্জের চৌমুহনী জামে মসজিদে বাদ আসর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা.আব্দুল গফুর, গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা হাসান মাহমুদ বাবু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম কলিম, আব্দুল কাদির সেলিম, জিতু মিয়া, আনার উদ্দিন মেম্বার, মাস্টার মো.জয়নাল আবেদিন, বিএনপি নেতা মনির উদ্দিন, যুবদল নেতা মুজিবুর রহমান প্রমুখ। এসময় দলীয়ন নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।




























