১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

  • Update Time : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা (দক্ষিণ) জোন কর্তৃক বুধবার (২৫ নমেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা সংস্থা (দক্ষিণ) জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম গোলাপগঞ্জ পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের ঘোষগাঁও খালপাড়ে অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় আওয়াল মিয়ার বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ নাঈম মিয়াঁ (১৬) কে গ্রেফতার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আউয়াল মিয়া পালিয়ে যায়। সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ মাদক গোলাপগঞ্জে এনে বিভিন্ন স্থানে তারা বিক্রয় করে বলে জানায় এলাকাবাসী। পলাতক আসামী আউয়াল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক উদ্ধারের ব্যাপারে সিলেট জেলা পুলিশ শূন্য সহনশীলতা নীতি বজায় রেখেছে। এ বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। মাদক উদ্ধার অভিযান প্রসঙ্গে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান জানান যে, সিলেট জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক উদ্ধারে জেলা গোয়েন্দা সংস্থা বিশেষ নজরদারি রাখছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

Update Time : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০