১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে গাঁজার চালনসহ গৃহবধু আটক
- Update Time : ০৪:১৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে রোকসানা বেগম (১৮) নামের এক তরুণীকে গাঁজাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের শওকত আলীর স্ত্রী।
রোববার (৯ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১৩) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।





























