গোলাপগঞ্জে অভিনব কায়দায় চুরি : লাখ টাকার চোরাই মাল উদ্ধার, ২জন গ্রেপ্তার
- Update Time : ০৬:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দে ট্যাংকির পানিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরির ঘটনায় ২জনকে গ্রেপ্তার ও ফ্রিজ, পানির পাম্প, চার্জার ফ্যান, একটি আইফোন মোবাইলসহ প্রায় ১লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাও মাঝপাড়া গ্রামের নুরুল ইসলামের জাহেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ হাজীপুর গ্রামের মজনু মিয়ার ছেলে ইফতেখার আহমদ ইফতি (৩০)। ৩১আগস্ট গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, গত ১৬ আগস্ট লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল কালামের বাড়ির ছাদের উপর পানির ট্যাংকিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে প্রায় ৩লক্ষ ৩৭হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ভূক্তভোগী রহিমা বেগম বাদী হয়ে ২জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দাখিল করেন। এরপর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মালামাল উদ্ধার ও চুর চক্রকে ধরতে অভিযানে নামে।
এ ঘটনায় চোরচক্রকে গ্রেপ্তার ও বাকি চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।





























