০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জের বাঘায় বন্যার্ত এলাকায় ছাত্র মজলিসের শুকনো খাবার বিতরণ
- Update Time : ১২:৪৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেটের গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার অন্তর্গত বাঘা ইউনিয়ন শাখার পক্ষ থেকে বন্যার্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে বাঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা প্রশিক্ষণ ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক এম জাবের আহমদ, বায়তুলমাল ও প্রচার সম্পাদক রুহুল আমীন, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক সাইফুর রহমান সয়েফ, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি সালমান আহমদ, গোলাপগঞ্জ পৌর সভাপতি ওলিউর রহমান, সাবেক বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক শিপার আহমদ, ফুলবাড়ী মাদ্রাসা শাখা সভাপতি মারুফ আহমদ, বাঘা ইউনিয়ন সভাপতি আদনান হুসাইন ইমন, আব্দুল আলিম প্রমুখ। বিজ্ঞপ্তি





























