গোলাপগঞ্জের বাঘায় ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন
- Update Time : ০২:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ কর্তৃক আয়োজিত ৫ম ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তুরুকভাগ বুরহান উদ্দিন রোড সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম। গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে ও সামছুল ইসলাম শিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুস সামাদ, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর উদ্দিন, মাওলানা কাজি আব্দুল মুকিত। শুভেচ্চা বক্তব্য রাখেন শাওন আহমদ জুবের, হুসেইন আহমদ। উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, আলম আহমেদ, জান্নাত আহমদ তপু, হায়দার আহমদ রাজু, ইসলাম উদ্দিন, মিজু আহমদ, রুমন আহমদ, রামিম আহমদ প্রমুখ।





























