০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জের ওসি হারুনুর রশিদ করোনায় আক্রান্ত
- Update Time : ০৪:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। শুক্রবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সরকারি দায়িত্ব পালন করতে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানাগেছে, ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর করোনার উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরে শুক্রবার রাতে রিপোর্ট আসে করোনা পজিটিভ। তিনি সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।





























