গোয়াইনঘাটে ছাত্রদল নেতা ফাহিমের জন্মদিন উদযাপন
- Update Time : ০২:১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে গোয়াইনঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আল হাসানের জন্মদিন উদযাপনকরা হয়। এ অনুষ্টান উপলক্ষে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভারও। উপজেলা সদরস্থ গ্রামে তার নিজ বাড়িতে বুধবার বেলা দুইটায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস কামরুলের যৌথ সঞ্চালনায় স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আহমদ। উপজেলা যুবদলনেতা জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ মেম্বার, ছাত্রদলনেতা সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম আহবায়ক ওয়ারিস আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল আহমদ, ছাত্রদল নেতা জলাল উদ্দিন, আজির উদ্দিন, মুসলিম, জুয়েল, নাদের, লোকমান, জুবায়ের আনজুম, শাহানুর হাতিরখাল, জুবায়ের আহমেদ, মুন্না, আলামিন, শুভ খান, গিয়াস উদ্দিন পারভেজ সিকদার প্রমুখ।





























