০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন: সভাপতি সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ

  • Update Time : ০১:৩৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থকে তৃতীয় বারের মত নির্বাচিত করে ৬ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এডভোকেট আবুল কালামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। নজরুল ইসলাম,শামিম আলম, ওবায়দুর রউফ বাবলু, আব্দুস সোবহান ও আবুল কাশেম কে অভিভাবক সদস্য নির্বাচিত করে ৬ সদস্যের চূড়ান্ত কমিটি গঠন করা হয়। সভায় গোবিন্দগঞ্জ এলাকার প্রবীন মুরব্বিয়ান, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এদিকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান নব নির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন: সভাপতি সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ

Update Time : ০১:৩৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২