১২:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • Update Time : ১২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে বলে কাশিয়ানী থানার ওসি তদন্ত জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন। তবে এখনো পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজিরপুর গামী সেবা গ্রিন লাইনের একটি নৈশ কোচের সাথে ঢাকা গামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত ২৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ৩ জনকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Update Time : ১২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭