০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ০৪:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ পৌর নির্বাচনে আওয়ালীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও বিএনপির মনোনীত গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে একে একে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে মনোয়ন পত্র জমা দিতে উপজেলা প্রাঙ্গনে সমবেত হন। সকাল থেকেই দিনভর উৎসবমুখর ছিল। স্লোগানে স্লোগানে নিজ নিজ প্রার্থীর পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রকম্পিত করে তোলেন সমর্থকরা।

মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়র পদে ৪জন, কাউন্সিলার পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন। আগামী ৩ জানুয়ারি যাচাই বাচাই, ১০ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন, এবং ৩০জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৪:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১