০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০১:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সাহেদা আক্তার মর্জিনা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলি ঝালোপাড়া থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাহেদা আক্তার মর্জিনা (৩০)। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকার স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন । নজরুল মোগলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাহেদা গৃহবধূ ছিলেন। বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০১:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪