গায়ে হলুদে কনেকে ছুরিরকাঘাত, চাচাতো বোন কারাগারে
- Update Time : ০৬:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরিরকাঘাতের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচাতো বোনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুনছড়া চা বাগান থেকে নিচু রেলি বৃষ্টিকে (২৫) গ্রেফতার করে।
জানা যায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধার্য্য ছিল ৬ মার্চ। মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশ্ববর্তী ঘরের নেচু রেলি বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিচু রেলি বৃষ্টি দ্রুত পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন নেচু রেলী বৃষ্টিকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


























