০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাছ চুরির মামলায় ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

  • Update Time : ০২:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গাছ চুরির মামলায় পৃথক চারটি ধারায় পাঁচ আসামির ৪ বছর ৫ মাসের সশ্রম অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাদের অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এই রায় ঘোষণা করেন। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলা উদ্দিন (৫৫), মুহিবুর রহমান (২৮), মুজিবুর রহমান (২৫), লেবেল আহমদ (২৬) ও আব্দুস সহিদ (৩৫)। তাদের সকলের বাড়ি বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে। এর মধ্যে ১ নম্বর আসামি আলা উদ্দিন পলাতক আছেন। এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা মায়মুনুর রশিদের ভূমি থেকে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত আসামিরা বিভিন্ন প্রজাতির ২০টি মূল্যবান গাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়  মায়মুনুর রশিদ মামলা করেন। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত রায় ঘোষণা করেন। রায়ে একটি ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি ধারার একটিতে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অরপটিতে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গাছ চুরির মামলায় ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

Update Time : ০২:১৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২