১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাঁজাসহ গ্রেফতার- ৩

  • Update Time : ০৪:০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাত ৯টার দিকে পৌরসভার পানিধার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমসহ একদল পুলিশ পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে আটক এবং অটোরিকশাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গাঁজাসহ গ্রেফতার- ৩

Update Time : ০৪:০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১