গলায় দড়ি দিয়ে জীবন শেষ করলো কিশোর
- Update Time : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: টনি তালুকদার (১৯) নামে এক কিশোর গলায় রশি পেঁচিয়ে বাড়ির পাশের আম গাছে ঝুলে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী ওই কিশোর মাছিমপুর গ্রামের শৈলেন্দ্র তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে টনি। কিছুক্ষণ পর টনির মা ঝুমা তালুকদার ঘর থেকে বের হয়ে দেখেন তাঁর ছেলে টনি গলায় রশি পেঁচিয়ে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলে আছে। পরে তার (টনি) মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে রাত ২ টার দিকে মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের মাধ্যমে বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


























