০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন মাদ্রাসার শিক্ষক

  • Update Time : ০৪:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন মো. মিল্লাদ হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষক। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মদন উপজেলার পৌর সদরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাউল আলম।

জানা যায়, প্রেমিক মিল্লাদ হোসেন (২৯) মদন পৌরসদরের মাস্টার পাড়ার সলিম উদ্দিনের ছেলে। তিনি মদন আলহাজ্ব মুজাফফর আলিম মাদ্রাসার ২০২০ সালে দাখিল সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। মদন পৌর সদরের পারভিন আক্তারের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিকা ও প্রেমিক সম্পর্কে খালা ভাগ্নে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমিকা পারভিন আক্তার চট্টগ্রামে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। ছুটি পেয়ে গত ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন। রোববার (২৩ আগস্ট) তিনি চট্টগ্রাম চলে যাবেন বলে প্রেমিককে জানালে রাতে তার সঙ্গে দেখা করতে যান মিল্লাদ হোসেন।

পরে প্রেমিকার পরিবার টের পেয়ে প্রেমিককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মদন থানার এসআই মো. আশরাউল আলম বলেন, মাদ্রাসা শিক্ষক মিল্লাদ হোসেনসহ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হক জানান, প্রেমিক শিক্ষক মিল্লাদকে কোর্টে চালান করা হয়েছে। মেয়েকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন মাদ্রাসার শিক্ষক

Update Time : ০৪:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২০