০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘খেলা মানুষকে কাছে আনে, বিভক্ত করে না’
- Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: এবার ভারতীয় পেসার মোহাম্মদ শামির সমর্থনে টুইট করেছেন পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান। মঙ্গলবার এক টুইটবার্তায় রিজওয়ান বলেন, ‘দেশ ও দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে যেরকম চাপ, লড়াই আর আত্মত্যাগের মধ্যে দিয়ে যান, তা অপরিমেয়। মোহাম্মদ শামি একজন তারকা এবং বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে তারকাদের সম্মান জানান। এই খেলা মানুষকে কাছে আনে, তাদের বিভক্ত করে না।’ রিজওয়ান টুইটারে আরও বলেন, এমনিতেই ক্রিকেটকে ‘ভদ্রলোকের খেলা’ বলা হয় না।





























