খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত
- Update Time : ০৭:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক মজলিসে শুরার অধিবেশন আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম। অধিবেশনে দারসে কুরআন, জেলা ও উপজেলা/পৌর শাখা বার্ষিক রিপোর্ট পেশ -পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন বিষয় আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। এতে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আবু সাঈদ, অফিস সম্পাদক মাওলানা আলী খান, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহিদ, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, ছাতক পৌর সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইনুদ্দিন সুজন, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, শ্রমিক মজলিস নেতা মাওলানা আতাউল হক, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, সাবেক ছাত্র নেতা হাফিজ মাওলানা তাজুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি




























