খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার নির্বাহী সভায় সাধারণ অধিবেশন বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ
- Update Time : ০৮:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সভা রোববার (১৪ নভেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, সহ প্রচার সম্পাদক মাওলানা ফারুক আহমদ, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, ছাত্রনেতা শাহ কামাল সাজু প্রমূখ। সভায় খেলাফত মজলিস আহুত আগামী ২৫ ডিসেম্বর ২০২১ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ সাধারণ পরিষদের অধিবেশন সফল করতে জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীনকে আহবায়ক, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিককে সদস্য রেখে ৫ সদস্য বিশিষ্ট অধিবেশন বাস্তবায়ন কমিটি গঠন করাসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। শীঘ্রই বাস্তবায়ন কমিটি বৈঠক করে তৃণমূলে গৃহিত পরিকল্পনা পৌঁছাবে। বিজ্ঞপ্তি





























