খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ষাম্মাসিক মজলিসে শুরার অধিবেশন সম্পন্ন
- Update Time : ১০:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ষাম্মাসিক মজলিসে শুরার অধিবেশন ২৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখা সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ ডাঃ এ এ তাওফীফ। মহাগ্রন্থ আলকোরানের দারস পেশ করেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা নুরুজ্জামান।

শুরা অধিবেশনে মহানগরীর থানা শাখাসমুহের ষাম্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, মহানগরী শাখার ষাম্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, মহানগরীর দশ বছর মেয়াদি পরিকল্পনা “রূপকল্প ২০২১-৩০” উপস্থাপন এবং দ্বি-বার্ষিক পরিকল্পনা পেশ ও পরামর্শ গ্রহণ কর্মসূচীর অন্তর্ভূক্ত ছিলো। শুরা অধিবেশনে শাহপরান (রহঃ) পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ কে মহানগরীর নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়। শুরা অধিবেশনে মহানগর শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, অধক্ষ মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু তামিম, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইনজিনিয়ায় শাহজাহান কবির ডালিম, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস সহিদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহকারী বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী এবং সহকারী অফিস ও প্রচার সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী প্রমুখ।

শুরা অধিবেশনে মহানগরীর বায়তুলমাল নিয়মিত পরিশোধের জন্য কতোয়ালী পূর্ব থানা শাখা এবং ষাম্মাসিক রিপোর্ট যথাসময়ে জমা দেওয়ার জন্য শাহপরান (রহঃ) পূর্ব থানা শাখাকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কার গ্রহণ করেন যথাক্রমে শাহপরান (রহঃ) পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া এবং কতোয়ালী পূর্ব থানা সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি





























