খেলাফত মজলিস সিলেট দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
- Update Time : ০৭:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশনে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে সৈয়দ মুমিনুর রহমান সুমিত ও সাধারণ সম্পাদক পদে মু তাজউদ্দিন ইমরান। স্থানীয় চান্দাই মাঝ পাড়ায় অনুষ্ঠিত শূরা বৈঠকে ১৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ ইদ্রীস আহমদ, মাওঃ আব্দুল মজিদ, মু মাসুক মিয়া। সহ সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও মকসুদুল আম্বিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মু রাসেল আহমদ, বা য়তুল মাল সম্পাদক হা জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক মুন্না আহমদ, সদস্য সুমন আহমদ, মকবুল হোসনে, মু মি ত আহমদ, আল আমিন, শাহীন আহমদ প্রমুখ ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারী হাবিবুর রহমান আবদাল, অফিস ও প্রচার সম্পাদক জাহিদ আহমদ মুয়াজ্জিন, তাজউদ্দিন ইমরান, তেরা মিয়া, সাজন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





























