খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখা পূূর্ণগঠন সম্পন্ন
- Update Time : ১২:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখা পূূর্ণগঠন উপলক্ষে শুক্রাবার বাদ মাগরিব শহরস্থ মজলিস মিলনায়তনে বার্ষিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। শহর শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পূূর্ণগঠন কার্যক্রম পরিচালানা করেন সংগঠনের কেন্দ্রয়ী নির্বাহী সদস্য ও মৌলভীবাজর জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, প্রধান অতিথি তার বক্তব্যে খৃষ্টান জঙ্গি কতৃক নিইজিল্যান্ডে মসজিদে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিহত সকল শহীদ ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
২০১৯-২০ সেশনের জন্য নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মাওলানা কাজী হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা মতিউর রহমান মতিন। মুহাম্মদ আশিকুর রহমান’র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে আলোচনায় অংশ নেন জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজ্জাদ্দিদ আলী, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, জেলা অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি



















