খেলাফত মজলিস মৌলভীবাজারে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে শহর শাখার মিছিল
- Update Time : ০৩:৫৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রহমত, বরকত ও নাজাতের মাস মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার মিছিল অাজ শুক্রবার বাদ জুম্মা মৌলভবাজার দেওয়ানী মসজিদ শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রয়ী নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক- মাওলানা আহমদ বিলাল, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান মাস আসলেই এক শ্রেনির অবৈধ মোনাফাখোর, আমলাতান্ত্রিক জটিলতা ও সর্বপরি রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কারনেই দ্রব্যমূল্যেরর উর্ধ্বগতি লক্ষ করছি, অশ্লীলতা ও বেহায়াপনা, গুম খুন, হত্যা, নারী ও শিশু নির্যাতন,অসহনীয় লোডশেডিং ও বিরুধী দলীয় নেতা কর্মীদের কে পরিকল্পিত ভাবে হয়রানি করছে অবৈধ এ সরকার, আমরা এগুলোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাথে সাথে রমজানের সকল পবিত্রা রক্ষার জোর দাবী জানাচ্ছি। শহর সাধারণ সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সহ সভাপতি- হাফিজ আসাদ আহমদ চৌধুরী, জেলা সহ সাধারণ সম্পাদক- মুহিবুল ইসলাম, মাহফুজুল ইসলাম, সৈয়দ সাইফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি- মুুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, শহর সভাপতি- মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি



















