খেলাফত মজলিস নেতা ডাঃ মাওঃ এনামুল হকের জানাজায় মুসল্লিদের ঢল: মজলিস নেতৃবৃন্দের শোক
- Update Time : ১২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাবেক প্রশিক্ষণ সম্পাদক, সিলেটের কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা ডাঃ এনামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর ২টায় সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ রাজারগাঁও মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা নাজমুল হুদা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডানাজায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, অধ্যাপক মুহাম্মদ ফজর আলী, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, সিলেট সদর উত্তর থানা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, সিলেট বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাঁকে শেষ বারের মত একনজর দেখতে ভীড় জমান এবং জানাজায় অংশ নেন।
শোক প্রকাশ: খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাবেক প্রশিক্ষণ সম্পাদক, অব. সহকারি শিক্ষক আলহাজ্ব মাওলানা ডাঃ এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলার সাবেক প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হাসান এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





























