খেলাফত মজলিস দক্ষিণ সুরমায় ২১ সদস্য বিশিষ্ট সিলাম ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
- Update Time : ০৫:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশনে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মাওলানা আলী হুসাইন ও সাধারণ সম্পাদক পদে মু আব্দুল হামিদ বখত। স্থানীয় আনন্দ বাজারে অনুষ্ঠিত শূরা বৈঠকে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি কারী নেসার আহমদ আনসারী, হা মিসবাহ উদ্দীন, শফিকুর রহমান, জামিল আহমদ । সহ সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও জুবায়ের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু, বা য়তুল মাল সম্পাদক মাও জামাল আহমদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ শাওন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রশিক্ষন সম্পাদক মাও আলা উদ্দিন, সদস্য মাহবুবুর রহমান খান, কেনু মিয়া, মাও রুহুল আমিন প্রমুখ ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান আবদাল, কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ শামসুল ইসলাম, বদর উদ্দিন, জুবায়ের আহমদ জাহিদ, শাওন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























