খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা (দক্ষিণ সুনামগঞ্জ) শাখার নির্বাহী সভা আজ শনিবার (২৮ আগষ্ট) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। সভায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক মাস ও প্রশিক্ষণ মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ, ইউনিয়ন শাখা পুনর্গঠন ও ষান্মাসিক রিপোর্ট বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহ-সভাপতি মাওলানা ওলীউজ্জামান, মাওলানা ফারুক আহমদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মাওলানা আব্দুল লতিফ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী হোসাইন আহমদ প্রমুখ। এহতেসাব, মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





























