খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের’র সংবাদ সম্মেলন
- Update Time : ০১:২১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাহমেদ অাবির, হবিগঞ্জ থেকে :: ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজ বন্দীর নিঃশর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ইভিএম ব্যাবহারের সিদ্ধান্ত বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে হবিগঞ্জ প্রেসক্লাবে বৃহস্পতিবার সন্ধায় অায়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. হুসাইন আহমদ নূরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খেলাফত মজলিসের মহাসচিব ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা হবিগঞ্জ ৪ আসনে এমপি পদ প্রার্থী ড.অাহমদ আবদুল কাদের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ -৪ আসনের প্রধান সমন্বয় কারী জেলা সহ-সভাপতি প্রভাষক আব্দুল করিম। সংবাদটি সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া। সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, মাও আব্দুল লতিফ, মাও খালেদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক এহতেশামুল হক শামীম ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমদ আবির। সংবাদ সম্মেলনে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সকল স্তরের প্রতিনিধি গণ উপস্তিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জোটগত নির্বাচন হলে তিনি এই আসনে মনোনয়ন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারকেই পরিবেশ তৈরী করতে হবে। পক্ষান্তরে সরকার ক্রমেই এই একটি ফ্যাসিস্ট ও পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। পরিশেষে, তিনি মনোয়ন পেলে নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।



















