খেলাফত মজলিসের প্রতিষ্ঠা দিবস- হুসাইন আহমদ মিসবাহ
- Update Time : ০১:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হুসাইন আহমদ মিসবাহ:
আজ ৮ ডিসেম্বর। আজ থেকে ২৯ বছর পূর্বে ১৯৮৯ সালেই এই দিনেই এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছি ব্যতিক্রমী, সার্বজনীন ইসলামি রাজনৈতিক দল “খেলাফত মজলিস”।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে খেলাফত মজলিস গৌরবময় ঈর্ষণীয় স্থানে পৌছেছে। দুই পরিবারের পালাবদলের দেশ শাসনে অতীষ্ঠ আমজনতা সম্ভাবনাময় তৃতীয়শক্তি হিশেবে খেলাফত মজলিসকেই গণ্য করছে। তাই দেশবাসীকে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি।
দেশজ ত্রিমুখি শিক্ষাধারা কওমী, আলিয়া ও জেনারেল শিক্ষার সমন্বিত প্লাটফর্ম, ” খেলাফত মজলিস” এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাওলানা আব্দুল গাফফার রাহ. ও প্রতিষ্ঠা কালিন অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রাহ. কে।
দীর্ঘায়ূ কামনা করছি প্রতিষ্ঠা কালিন মহাসচিব, বর্তমান সিনিয়র নায়েবে আমীর, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান; বর্তমান আমীর, সাবেক মন্ত্রী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছহাক; মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদেরের।
সংগঠনের প্রতিষ্ঠা কালিন আমীর আব্দুল গাফফার, অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আজিজুল হক, সাবেক এমপি মাওলানা উবায়দুল হক, সাবেক নায়বে আমীর অধ্যাপক আখতার ফারুক, শায়খুল হাদীস আল্লামা শওকত আলী, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, মুফাসসিরে কুরআন মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল গাফফার মামরখানী, সহ খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত থেকে যারাই কবরবাসী হয়েছেন, আল্লাহ সবাইকে জান্নাতে উচ্চাসন দান করুন।
বর্তমান আমীর, মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ, দেশ-বিদেশে যারা খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, ইখলাসের সাথে কাজ করার তাওফিক দিন। আমরণ দ্বীনী আন্দোলনের সাথে সম্পৃক্ত রাখুন। আমীন।
লেখক: মোবাইল : ০১৭১২ ১০০০৫৭
























