১০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরার অধিবেশনে গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গনবিরোধী অবস্থান নিয়েছে

  • Update Time : ০৭:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারো ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে, এর মাধ্যমে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত করেছে| অথচ এই সনদে স্বাক্ষরকারী ২৫ টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও উল্লেখ রয়েছে| তারা ভিন্নমত যুক্ত করে নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংশোধন চায়, যা গণভোটে জনরায়ের বিরোধীতা ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

যথাসময়ে টিকা প্রদান না করার কারণে শিশুদের হাম আক্রান্তের হার বাড়ছে| গত মার্চ মাসে এ রোগে ৩২ জন শিশু মারা গেছে| ইতিমধ্যে মশার উৎপাত বাড়লেও সরকারদলীয় স্থানীয় সরকার প্রশাসকগণ সজাগ নন| অথচ সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহীত রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম| সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা বাধাগ্রস্থ হচ্ছে। জ্বালানী তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩দিন অনলাইন ক্লাস চালু অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে আর্থিক ও নৈতিকভাবে শিক্ষার্থীদের বহুমুখী ক্ষতির শিকার হতে হয়। বিদ্যুৎ ও জ্বালানী সংকট মোকাবেলায় সরকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে ৩দিন অনলাইন ক্লাসের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সরকারকে আহ্বান করছি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে অনুষ্ঠিত গতকালকের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। এসব অনিয়মের কারণে নির্বাচন কমিশনকে জবাবদিহীতা করতে হবে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় কাইকরালস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ খান, ড. ইউসুফ আলী, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সদস্যবৃন্দ।

অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ৬টি প্রস্তাব গ্রহণ, কেন্দ্রীয় বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পর্যালোচনা ও বিবিধ এজেন্ডা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরার অধিবেশনে গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গনবিরোধী অবস্থান নিয়েছে

Update Time : ০৭:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬