০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলনা দেখিয়ে কোটিপতি

  • Update Time : ০২:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছয় বছরের শিশু রায়ান একজন ইউটিউব স্টার। তার কাজ নতুন নতুন খেলনার মোড়ক খোলার ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করা। কেবল এই কাজ করেই গত বছর সে আয় করেছে এক কোটি দশ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি টাকার বেশি)। ইউটিউবে তার চ্যানেলটির নাম রায়ান টয়স রিভিউ। নিত্য নতুন খেলনার মোড়ক খোলার পর রায়ান সেসব নিয়ে খেলছে এরকম ভিডিওই সেখানে দেখানো হয়। বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ এর হিসেবে রায়ান হচ্ছে সবচেয়ে বেশি আয় করা ইউটিউব স্টারদের একজন। তার অবস্থান এখন আট নম্বরে। ২০১৫ সালে প্রথম ইউটিউবে রায়ানের ভিডিও আপলোড করা হয়েছিল। এ পর্যন্ত ইউটিউবে তার ভিডিওগুলি দেখা হয়েছে ১ হাজার ৭০০ কোটি বার। ইন্টারনেটে খুবই পরিচিত মুখগুলোর একটি হওয়া সত্ত্বেও রায়ানের পরিচয় নিয়ে রয়েছে ব্যাপক রহস্য। তার নামের শেষাংশ কি, কোথায় থাকে, কেউ জানে না। ইউটিউবে রায়ানের প্রথম ভিডিওটি ছিল প্লাস্টিকের ডিম ভেঙে সেখান থেকে খেলনা বের করা। আশি কোটি বার এই ভিডিও দেখা হয়েছে। তার ভিডিও চ্যানেলের সাবস্ক্রাইবার এক কোটির বেশি মানুষ। তবে সমালোচকরা বলছেন, রায়ানের চতুর বাবা-মা আসলে শিশুপুত্রকে ব্যবহার করে একটি সফল ব্যবসা চালাচ্ছেন। এটা শিশু নির্যাতনের শামিল। কিন্তু তার মা অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা তো তার স্কুল রুটিনে কোনো ব্যাঘাত ঘটাচ্ছি না। ছুটির দিনেই এসব ভিডিও রেকর্ড করি। -বিবিসি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলনা দেখিয়ে কোটিপতি

Update Time : ০২:১৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭